ভিডিওতে আহত পাইলটের ‘কুরুচিপূর্ণ উপস্থাপন’, পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

ভারত স্বীকার করেছে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর থেকে প্রকাশিত ভিডিওচিত্রে উপস্থাপিত ব্যক্তি তাদের বিমান বাহিনীর সদস্য। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়  ভিডিওতে আহত পাইলটের উপস্থাপনকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়েছে। পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে তারা সতর্ক করেছে, কোনভাবেই যেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ওই সদস্যের কোনও ক্ষতি না করা হয়।

ভিডিওতে আহত পাইলটের ‘কুরুচিপূর্ণ উপস্থাপন’, পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় শিকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে। একদিন পরই বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। বিমানে থাকা ভারতীয় পাইলটকে আটক করে তার ভিডিও প্রকাশ করে তারা।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিকতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন আর জেনেভা কনভেনশন উপেক্ষা করে আহত সেনার কুরুচিপূর্ণ উপস্থাপন’র জোরালো নিন্দা জানাচ্ছে ভারত। পাকিস্তানকে [হাই কমিশনারকে ডেকে] তাদের হেফাজতে থাকা অবস্থায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ওই সদস্যের যেন কোনও রকমের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।’ ভারতের পক্ষ থেকে তাদের আটক পাইলটকে দ্রুত মুক্তি দিয়ে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম