ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেবে পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪

ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান যে মুক্তি পাচ্ছেন, তার আভাস পাওয়া গিয়েছিল জিও নিউজকে দেওয়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার থেকে। তিনি বলেছিলেন, দুই দেশের উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। তার কয়েক ঘণ্টার মাথায়, পার্লামেন্ট ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চিত করেছেন, কাল শুক্রবারই তারা আটক পাইলটকে ফিরিয়ে দেবেন। ভারতের পক্ষ থেকে তার শর্তহীন মুক্তি দাবি করা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উত্তেজনা নিরসনে ভূমিকা রাখলে আমরা ভারতীয় পাইলটকে হস্তান্তর করতে প্রস্তুত’।

এদিকে পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, শান্তির নিদর্শনের অংশ হিসেবে আমরা আটক ভারতীয় পাইলটকে আগামীকাল মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তিনি বলেন, উত্তেজনা নিরসনে আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখা ঠিক হবে না। পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ইমরান বলেন, এটাকে আর টেনে নেবেন না, পাকিস্তান প্রতিশোধ নিতে বাধ্য হবে।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার সেই জইশ-ই মোহাম্মদের ঘাঁটি ধ্বংসের কথা বলেই ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায় ভারত।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের