পাকিস্তানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ২২:১১আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৯:১৬

ভারতের রাজস্থানে একটি পাকিস্তানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। এই দাবি সত্য হলে, চলতি চলতি সপ্তাহে এটি দ্বিতীয় ড্রোন ভূপাতিতের ঘটনা হবে।

পাকিস্তানি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের

পুলওয়ামায় হামলার জের ধরে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলা চালায়। নিজেদের সীমানায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও অভিনন্দন বর্তমান নামের এক পাইলটকে আটক করে পাকিস্তান। এর ফলে ’৭১ পরবর্তী সময়ে প্রথমবারের মতো পাল্টাপাল্টি বিমান হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে।  পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তরের পর যখন উত্তেজনা প্রশমিত হওয়ার দিকে পরিস্থিতি আগাচ্ছিলো তখনই এই ড্রোন ভূপাতিত করার দাবি করলো ভারত।

সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, রাজস্থানের বিকানেরে বিমান বাহিনীর সুখোই-৩০এমকেআই ওই ড্রোনটি ভূপাতিত করে। এর আগে ২৬ ফেব্রুয়ারি গুজরাট ইসরায়েলি স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছিল বলে দাবি করেছিল ভারত।

সোমবার ভারতীয় রাডারে গোয়েন্দা ড্রোনটির উপস্থিতি ধরা পড়লে তা ভূপাতিত করা হয়। সীমান্তবর্তী অঞ্চলে নজরদারির জন্য ভারত পাকিস্তান উভয় দেশই ড্রোন ব্যবহর করে। হালকা ও অপেক্ষাকৃত কম ব্যয়বহুল হওয়ায় এই পথই বেছে নেয় দুই দেশ।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম