কাশ্মির সীমান্তে এখনও উত্তেজনা, আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১০:৩৫আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১০:৫১

বিরোধপূর্ণ কাশ্মির সীমান্তে এখনও ভারত-পাকিস্তান উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ বুধবার দুইপক্ষের গোলাগুলির খবর পাওয়া গেলেও এখনও কোনও  হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বন্ধ রয়েছে নিকটবর্তী সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে পাকিস্তানের দাবি, কূটনৈতিক তৎপড়তায় দুই দেশের উত্তেজনা কমে এসেছে।    

কাশ্মির সীমান্তে এখনও উত্তেজনা, আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা

পুলওয়ামায় হামলার জের ধরে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলা চালায়। নিজেদের সীমানায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত এবং অভিনন্দন বর্তমান নামের এক পাইলটকে আটক করে পাকিস্তান। এর ফলে ’৭১ পরবর্তী সময়ে প্রথমবারের মতো পাল্টাপাল্টি বিমান হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তরের পর যখন উত্তেজনা প্রশমিত হওয়ার দিকে পরিস্থিতি এগুচ্ছিল তখনই পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে ভারত। তার একদিন পরই ভারতীয় সাবমেরিন আটকে দেওয়ার দাবি করে পাকিস্তান।

বুধবার গোলাগুলিতেও দুই দেশ পরস্পরকে দোষারোপ করছে। ভারতের দাবি, বুধবার সকাল সাড়ে ১০টায় তৃতীয়বারের মতো অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল বেনন্দ্র আনন্দ বলেন, ‘রাজৌরির নিয়ন্ত্রণরেখা অঞ্চলে প্রচুর গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও জবাব দিয়েছে। 

সীমান্তে চলমান উত্তেজনায় স্থানীয়রা দিন কাটাচ্ছেন আতঙ্কে। অনেকে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন। নিকটবর্তী ৫ কিলোমিটার দূরত্বের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বাসিন্দা লতিফ বলেন, তাকে সহিংসতার পর গ্রাম ছাড়তে হয়েছে। তিনি বলেন, ২০০৫ সালের ভূমিকম্পে আমাদের বাড়ি ধ্বংস হয়ে যায়। এরপর টিন-শেডের বাড়িতে থাকছিলাম আমরা। রুবিনা বিবি নামের আরেক বাসিন্দা বলেন, আমরা শান্তি চাই। আমাদের বাড়িতে যেতে চাই। দয়া করে আমাদের শান্তি দিন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপড়তা চালানো হচ্ছে। আটক ভারতীয় পাইলটকে ভারতের কাছে হস্তান্তরের পর উত্তেজনা প্রশমিত হতে শুরু করে। এছাড়া মঙ্গলবার দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে পাকিস্তান। আটক করা হয় ৪৪ জঙ্গিকে যার মধ্যে জইশ ই মোহাম্মদের প্রধানের ভাই ও সন্তানও রয়েছে।এছাড়া দেশে ডেকে পাঠানো ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে আবার ফেরত পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি বলেন, আমাদের সফল কূটনৈতিক তৎপড়তার জন্য উত্তেজনা কমে এসেছে। তবে এখনও কোনও মন্তব্য করেনি ভারত।  

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম