ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সুপরিকল্পিত বলছে নিউ জিল্যান্ড পুলিশ

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:৩৮

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চালানো হামলা অত্যন্ত সুপরিকল্পিত ছিলো বলে জানিয়েছেন দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ। তিনি জানান হামলার পর দেশজুড়ে সব মসজিদই এখন পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হবে। হামলাকারীরা কেন পুলিশের সন্দেহভাজন তালিকায় ছিলো না জানতে চাইলে তিনি বলেন, আটক চার সন্দেহভাজনের কেউই কোনও অস্ট্রেলীয় নিরাপত্তা বাহিনীর সন্দেহভাজন তালিকায় ছিলো না।

নিউ জিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ

স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়।পরে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানান এই ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানান, এই ঘটনায় ৪৯ জন নিহত হয়েছে। হামলার পর চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন।

নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যমে হামলার পর বেশ কয়েকটি যানবাহনে ব্যাপক বিধ্বংসী ডিভাইস (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি) পাওয়ার কথা বলা হয়। তবে পুলিশ কমিশনার মাইক বুশ জানান, এক হামলাকারীর একটি গাড়ি থেকেই দুটি আইইডি  পাওয়া গেছে।

এর আগে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানান, হামলাকারীর গাড়িতে বিস্ফোরক লাগানো ছিলো। তবে এটা আত্মঘাতী হামলা ছিলো কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। তারও আগে পুলিশের তরফে জানানো হয় হামলার পর খুঁজে পাওয়া বিস্ফোরকগুলো নিস্ক্রিয় করেছে দেশটির সেনাবাহিনী।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম