উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন জাপানের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১০:৩০ আপডেট : ২১ মার্চ ২০১৯, ১১:০৬

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আগামী এপ্রিলের শেষ দিকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোকপাত করবেন তিনি। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা বলবেন দুই নেতা। জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন জাপানের প্রধানমন্ত্রী প্রতিবেদনে বলা হয়, জাপানের পক্ষ থেকেই আসন্ন এই দ্বিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও বৈঠকের সুনির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও আগামী এপ্রিলের শেষ দিকে দুই নেতার বৈঠকের কর্মসূচি নির্ধারণের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ও জাপান উভয় দেশের কর্মকর্তারাই রয়টার্সের কাছে আসন্ন এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, দেশটির মন্ত্রিসভা আগামী মাসেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারে বলে জানা গেছে।

/এমপি/
সম্পর্কিত
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
সর্বশেষ খবর
‘ব্রোঞ্জ বুট’ যে পুরস্কার, জানতেনই না বেলিংহাম!
‘ব্রোঞ্জ বুট’ যে পুরস্কার, জানতেনই না বেলিংহাম!
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়
নারীরা কি সত্যিই পুরুষের চেয়ে বেশি কথা বলেন?
নারীরা কি সত্যিই পুরুষের চেয়ে বেশি কথা বলেন?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন