মাদ্রিদ দূতাবাসে অভিযানকে সন্ত্রাসী হামলা আখ্যা উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৩:২৬আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৩:২৭

গত মাসে স্পেনের রাজধানী মাদ্রিদে নিজেদের দূতাবাসে চালানো অভিযানকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। ওই অভিযান নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক মন্তব্যে পিয়ংইয়ং তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, অভিযানে এফবিআইয়ের ভূমিকার গুঞ্জন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। মাদ্রিদে উত্তর কোরিয়ার দূতাবাস

গত বুধবার চেওলিমা সিভিল ডিফেন্স নামে স্বঘোষিত একটি মানবাধিকার স্পেনের উত্তর কোরীয় দূতাবাসে অভিযান চালানোর কথা স্বীকার করে। গ্রুপটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উৎখাত চায়। গ্রুপটি ওই দূতাবাসের কম্পিউটার, ফোন এবং হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায় বলে খবর প্রকাশিত হয়েছে। বল প্রয়োগের কথা অস্বীকার করে গ্রুপটি বলছে, এটা কোনও হামলা ছিল না। মার্কিন তদন্ত সংস্থা এফবিআইকে এসব তথ্য হস্তান্তর করা হয়েছিল বলে দাবি করেছে গ্রুপটি। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরীয় নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক দিন আগেই মাদ্রিদ দূতাবাসে অভিযান চালানো হয়।

এই ঘটনায় এরইমধ্যে মূল দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অন্তত দুটি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনা তদন্তের সঙ্গে জড়িত সূত্রের বরাত দিয়ে স্পেনের সংবাদপত্র এল পাইস জানিয়েছে, এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল একেবারে যথাযথভাবে, ধারণা করা হচ্ছে ‘সামরিক শাখা’ এর সঙ্গে জড়িত ছিল। হামলাকারীরা জানতো তারা কী খুঁজছে।

এল পাইস এবং এল কনফিডেন্সিয়াল এর মতে স্পেনের কর্তৃপক্ষের সন্দেহ মার্কিন গোয়েন্দা সংস্থা এবং তাদের মিত্ররা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এল পাইস-এর রিপোর্টে এমন কথাও বলা হয়েছে যে গ্রুপটির সঙ্গে জড়িত দুই ব্যক্তির সঙ্গে মার্কিন কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) যোগাযোগ রয়েছে। তবে এই অভিযোগ প্রসঙ্গে বিবিসি’র কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তরফে এই অভিযানে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, হামলাকারীরা সম্ভবত মাদ্রিদে নিযুক্ত সাবেক উত্তর কোরীয় দূত কিম হাইয়ুক চোল এর সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁজছিলেন। উত্তর কোরিয়ার পারমাণবিক পরিক্ষা কর্মসূচি নিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে তাকে বহিস্কার করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার অন্যতম প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন কিম হাইয়ুক চোল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডান হাত বলে পরিচিত কিম ইয়োং চোল এর সঙ্গে গত জানুয়ারিতে তিনি ওয়াশিংটনও সফর করেছেন।

/জেজে/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত