যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ১৯:২১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৯:২৩

যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত বিধ্বস্ত হয়েছে। রবিবার ইউএস মেরিন ক্রপস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতের এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে।

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত মেরিন কর্পস মুখপাত্র ক্যাপ্টেন গ্যাব্রিয়েল অ্যাডিব জানিয়েছেন, প্রশিক্ষণ চলাকালে ট্রেনিং গ্রাউন্ডে এই দুর্ঘটনা ঘটে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে শনিবারের ঘটনায় নিহত পাইলটদের নাম প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে এ ধরনের দুর্ঘটনা এটিই প্রথম নয়। ১৯৯৬ সালে মেরিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেন বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়। ২০০৭ ও ২০১২ সালেও এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম