আগামী মাসেই ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১২:৫২ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১২:৫৬

আগামী মে মাসেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইতোপূর্বে ইরানের অর্থনীতির যেসব খাত ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলোই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।

আগামী মাসেই ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ২০১৫ সালের ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার বর্ষপূর্তিতে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে মার্কিন কর্তৃপক্ষ। ২০১৮ সালের মে মাসে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর একটি শীতল প্রভাব অব্যাহত রাখবে।

ইরানের সঙ্গে ব্যবসাকে একটি ভয়ঙ্কর ধারণা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় হোয়াইট হাউস। ইতোমধ্যেই ইরান থেকে অশোধিত তেল কেনা বন্ধ করার পরিকল্পনা করছেন জাপানের পাইকারি তেল বিক্রেতারা।

গত নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। যার মধ্যে অশোধিত তেল রপ্তানিও রয়েছে। তবে জাপানসহ বেশ কয়েকটি দেশকে এক্ষেত্রে আগামী মে মাস পর্যন্ত ছাড় দেওয়া হয়। ফলে এ সময়ের পর ইরানের তেল সংগ্রহ করা জাপানি ব্যবসায়ীদের জন্য দুষ্কর হয়ে পড়বে। আগামী মাসেই ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার দেশের বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণকাজ ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন। আমেরিকার তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ শুরু করেছে।

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর ক্ষেত্রে রেডক্রিসেন্ট সোসাইটিকে মারাত্মক বেগ পেতে হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের রেডক্রিসেন্ট সোসাইটি হেলিপ্টারসহ অন্যান্য সরঞ্জাম আমদানি করতে পারছে না। এটি শুধু অর্থনৈতিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি অর্থনৈতিক সন্ত্রাসবাদ।

তেহরানের দাবি, ২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল, একই মাসে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের মাধ্যমে সেটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। ফলে সব দেশ এটি মেনে চলতে বাধ্য।

/এমপি/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!