ব্রেক্সিট নিয়ে থেরেসাকে পরামর্শ দিলেন রূপা হক

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৫ এপ্রিল ২০১৯, ১৬:৫৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৭:০১
image

হাউস অব কমন্সে ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠকের দাবি জানানোর এক সপ্তাহ পর তাতে সফল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি রূপা হক। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কিভাবে নতুন করে ভাবা প্রয়োজন সে ব্যাপারে আলোচনা হয়েছে তাদের মধ্যে।

রূপা হক
ব্রেক্সিটের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টে সরব অবস্থান জানিয়ে আসছেন রূপা হক। ব্রেক্সিট প্রশ্নে চলমান অনিশ্চয়তার মুখে দ্বিতীয় গণভোটের জন্যও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার থেরেসার সঙ্গে বৈঠকে রুপা হক বলেছেন, প্রধানমন্ত্রীর ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে যদি জনগণের ভোট নেওয়া হতো, তবে বিরোধী দলের কয়েকশো এমপি হয়তো তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতেন। থেরেসার সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ আইনপ্রণেতা ব্রেক্সিটবিরোধীদের হয়ে তাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ডাউনিং স্ট্রিটকে ধন্যবাদ জানান। ব্রেক্সিট প্রশ্নে যেকোনও ধরনের পরিবর্তনই আনা হোক না কেন তাতে জনগণের ভোট পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের ভবিষ্যত সম্পর্ক কেমন হবে তা নিয়ে দ্বিতীয় গণভোটের পক্ষপাতী রূপা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী থেরেসা এ প্রস্তাবের ঘোর বিরোধী। এ প্রসঙ্গে লেবার এমপি বলেন, ‘আমাকে বলতে হবে তিনি (থেরেসা) এ ব্যাপারে আগ্রহী নন। তিনি ভেবেছেন জনগণই তো ভোট দিয়েছে, তারাই তো সিদ্ধান্ত নিয়েছে। আমি বলবো, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের আগে আবারও জনগণের মতামত যাচাই করে নেওয়া উচিত। জানা উচিত, তারা এখনও আগের সিদ্ধান্তে স্থির আছে কিনা।’

ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা নিরসনে থেরেসা যখন বিরোধী দল লেবার পার্টির সঙ্গে আলোচনা চালাচ্ছেন তখনই তার সঙ্গে বৈঠক করলেন রূপা হক।

এদিকে আগামী বুধবার (১০ এপ্রিল) ইইউ নেতাদের সঙ্গে থেরেসার আবারও বৈঠকে বসার কথা। আর তার আগেই দ্বিতীয় দফায় ব্রেক্সিট বিলম্বিত করার অনুরোধ জানিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ককে চিঠি দিয়েছেন থেরেসা। অনুরোধ করেছেন ৩০ জুন পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করার।

চিঠিতে থেরেসা লিখেছেন, ‘সংকটপূর্ণ এ অবস্থাকে চলতে দেওয়া যায় না’। তিনি মনে করেন এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে রাজনীতির প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছে।

ইইউ-এর শর্ত অনুযায়ী,১২ এপ্রিল নাগাদ যুক্তরাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে তারা ২০১৯ সালের ২৩ মে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী দেবে কিনা। তখন পর্যন্ত চুক্তিসহ বা চুক্তি ছাড়া ব্রেক্সিট, দীর্ঘ বিলম্বিত ব্রেক্সিট কিংবা আর্টিক্যাল ৫০ প্রত্যাহার করে নেওয়ার সুযোগ পাবে দেশটি। তবে ১২ এপ্রিল নাগাদ নির্বাচনে প্রতিনিধিত্ব নিয়ে যুক্তরাজ্য যদি কোনও সিদ্ধান্তে না পৌঁছায়, তবে দীর্ঘ বিলম্বিত ব্রেক্সিটের সম্ভাবনা আপনাআপনিই অসম্ভব হয়ে পড়বে।  

ডোনাল্ড টাস্ককে লেখা চিঠিতে এ প্রসঙ্গটিও টেনেছেন থেরেসা। তিনি লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের মতামতকে গ্রহণ করছে যুক্তরাজ্য। মেনে নিচ্ছে, যুক্তরাজ্য যদি ২৩ মে পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকে, তবে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করাটা আইনি বাধ্যবাধকতায় দাঁড়িয়ে যায়। তবে ওই সময়ের আগে যদি ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন পেয়ে যায় তবে যুক্তরাজ্য আগেই ইইউ থেকে বের হয়ে আসবে এবং ইইউ পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি বাতিল করবে।

/এফইউ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের