লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূতের গাড়িকে ধাক্কা, পুলিশের গুলি

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ০২:০০আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০২:২৭

লন্ডনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতের গাড়িকে আরেকটি গাড়ি ধাক্কা দেওয়ায় গুলি চালিয়েছে পুলিশ। দূতাবাস থেকে দাবি করা হয়, ভবনের সামনে রাষ্ট্রদূতের গাড়ি পার্কিংয়ে রাখা হলে সেটাতে ‘ইচ্ছে করে ধাক্কা’ দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

লন্ডনে ইউক্রেনের রাষ্ট্রদূতের গাড়িকে ধাক্কা, পুলিশের গুলি

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছালে গাড়িটি তাদেরও চাপা দেওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ আগ্নেয়াস্ত্র ও টেজার গান ব্যবহার করে ওই চালককে আটক করে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি আশঙ্কামুক্ত আছেন, তারপরও হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। তবে এই ঘটনাকে এখনই সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে না তারা।  

পুলিশের দাবি, একটি গাড়ি ‘সমাজবিরোধী কর্মকাণ্ড’ চালাচ্ছে এমন অভিযোগ পেয়ে স্থানীয় সময় ১০টার সময় তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা ওই গাড়িতে ‍গুলি চালাতে বাধ্য হন।  

ইউক্রেনের দূতাবাস থেকে জানানো হয়, এই ঘটনায় তাদের কোনও কর্মী আহত হয়নি।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম