হামলা প্রতিহত করার সুযোগ ছিলো: শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ২১:৩৪ আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৩৫

সুষ্ঠূ যোগাযোগ থাকলে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে সংঘটিত বোমা হামলা প্রতিহত করা সম্ভব ছিলো বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী  বলেন, ‘এটা জানা থাকলে গির্জা ও হোটেলে বাড়তি নিরাপত্তা নিতে পারতাম আমরা।

শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহে

২১ এপ্রিল (রবিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা, তিনটি হোটেল ও আরও দু’টি এলাকায় আট দফা বিস্ফোরণ চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা সরকার।

তবে তদন্তের অগ্রগতি হয়েছে দাবি করে তিনি বলেন, হামলাকারীদের চিহ্নিত করতে দারুণ কাজ করছেন তদন্তকারীরা। হামলাকারীর কয়েকজন বিদেশ গিয়ে আবার ফিরে এসেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে আরও একবার স্পষ্ট হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে তার দ্বন্দ্ব। তিনি বলেন, ‘আমি শুনেছি প্রেসিডেন্ট আলাদা তদন্ত শুরু করেছেন। সেজন্যই আমার দফতর পর্যন্ত তথ্য আসেনি।’

তিনি বলেন, হামলাকারীদের সঙ্গে বিদেশিদের যোগাযোগ ছিলো। কয়েকজন বিদেশে গিয়েছিলেনও। স্থানীয়ভাবে এই হামলা চালানো সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, এর আগে এমন সমন্বিত হামলা আমরা কখনোই দেখিনি।

/এমএইচ
সম্পর্কিত
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক
সোহেল আফ্রিদি কোথায়?
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
সর্বশেষ খবর
প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি
প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি
মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, পরীক্ষা করছে এসআরবি
মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, পরীক্ষা করছে এসআরবি
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
‘গিলক্রিস্ট’কে নিয়ে কেন এত আলোচনা
শিল্পকলায় ঐতিহ্যের দেয়াল আর বিভাজনের কৃত্রিম বার্তা 
শিল্পকলায় ঐতিহ্যের দেয়াল আর বিভাজনের কৃত্রিম বার্তা 
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা