শ্রীলঙ্কায় নেকাব নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১০:০৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:৩৩

২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শ্রীলঙ্কা। এর অংশ হিসেবে দেশটিতে নেকাব নিষিদ্ধ করা হয়েছে। তবে হিজাব পরিধানের ওপর কোনও বিধিনিষেধ নেই।

শ্রীলঙ্কায় নেকাব নিষিদ্ধ

সোমবার থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। রবিবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীলঙ্কার মুসলিম নারীরা এখন থেকে মুখ ঢেকে রাখা যায় এমন কোন পোশাক পরিধান করতে পারবেন না। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিয়েছে সরকার।

২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫৩ জন।

সিরিজ বিস্ফোরণের পর থেকে শ্রীলঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার সেনা সদস্য। হামলায় জড়িত থাকা সন্দেহে স্থানীয় দু’টি উগ্রপন্থী ইসলামি সংগঠনের সদস্যদের আটক করতে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। এরইমধ্যে সিরিয়া ও মিসরের নাগরিকসহ শতাধিক মানুষকে আটক করেছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। সূত্র: সিএনএন, ইন্ডিপেনডেন্ট।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
মাও সেতুংয়ের মৃত্যুর ৫০ বছর পরও চীনে সাংস্কৃতিক বিপ্লবের ছায়া
সর্বশেষ খবর
র‌্যাব বিলুপ্তি করে এসআরবি বিল সংসদে, বিরোধী দলের ৭ আপত্তি
র‌্যাব বিলুপ্তি করে এসআরবি বিল সংসদে, বিরোধী দলের ৭ আপত্তি
২৬১ বস্তা সার মজুত করায় ৮০ হাজার জরিমানা, সেইসঙ্গে কারাদণ্ড
২৬১ বস্তা সার মজুত করায় ৮০ হাজার জরিমানা, সেইসঙ্গে কারাদণ্ড
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা