ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৮

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৯, ১৬:৫১আপডেট : ০৭ মে ২০১৯, ১৯:২৯

ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশি অভিযানে অন্তত আটজন নিহত হয়েছেন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৮ প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টায় অভিযান শুরু হয়। সে সময় মাদকচক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলি চলে নিরাপত্তা বাহিনীর। স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ হেলিকপ্টার থেকে ‍গুলি চালাচ্ছে।

এক বিবৃতিতে রিও’র সিভিল পুলিশ জানায়, মাদক সম্রাট থমাস জেসন ভিয়েরা গোমেস ওরফে ‘থ্রিএন’কে গ্রেফতারের উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়। চক্রের সদস্যরা গুলি চালালে পাল্টা জবাব দেয় পুলিশ। সেই গুলিতে পাচারকারীচক্রের আট সদস্য নিহত হয়। থানায় নিয়ে যাওয়া হয় আরও তিনজনকে।

দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জেয়ার বোলোসোনারোর নির্দেশে দেশটিতে মাদকবিরোধী অভিযান চলছে।

চলতি বছরে প্রথম তিন মাসে মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত ৪৩৪ জন নিহত হয়েছে। গত বছরের চেয়ে যা ১৮ শতাংশ বেশি।

/এমএইচ /এমওএফ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি