ইয়াঙ্গুন বিমানবন্দর বন্ধ ঘোষণা

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৯, ২১:২৬আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫০

মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় বিমানবন্দরটি বন্ধ রেখেছে দেশটির কর্তৃপক্ষ। রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইয়াঙ্গুন বিমানবন্দর বন্ধ ঘোষণা

বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে খারাপ আবহাওয়ার কারণে অবতরণের সময় বিমানের ড্যাশ-৮ উড়েোজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানে একজন শিশুসহ ২৯ জন আরোহী, দুইজন পাইলট ও দুইজন কেবিন ক্রু ছিলেন। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।  

দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা অবস্থান করছেন।

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরী জানান, ইফতারের আগে এই দুর্ঘটনা ঘটে। অনেকে সামান্য আহত হয়েছেন। গুরুতর আহত কেউ নেই। দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে পৌঁছে গেছে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের ইয়াংগুনের নর্থ ওকলাপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান