নরওয়েতে আলোচনায় বসছে ভেনেজুয়েলার সরকার ও বিরোধীরা

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৯, ২০:৫০আপডেট : ১৬ মে ২০১৯, ২০:৫১

নরওয়েতে আলোচনায় বসতে যাচ্ছে ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দলের প্রতিনিধিরা। ইতোমধ্যেই উভয় পক্ষের প্রতিনিধিরা দেশটিতে পৌঁছেছেন। আলোচনায় বিদ্যমান সংকট উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন বিবদমান দুই পক্ষের প্রতিনিধিরা। কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

নরওয়েতে আলোচনায় বসছে ভেনেজুয়েলার সরকার ও বিরোধীরা নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। এ মাসের গোড়ার দিকে এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে কথিত ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথানত করবে না। এমন পরিস্থিতিতেই বুধবার ভেনেজুয়েলার সঙ্গে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই নরওয়েতে মিলিত হচ্ছে বিবদমান দুই পক্ষ।

কয়েক মাসের সরকারবিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র সমর্থিত স্বঘোষিত প্রেসিডেন্টের অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর নরওয়ের রাজধানী ওসলো-তে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এবিসি নিউজের খবরে এই আলোচনাকে মার্কিনপন্থী বিরোধীদের নীতিগত পরাজয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কেননা ইতোপূর্বে তাদের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-র বিরুদ্ধে আলোচনার নামে সময়ক্ষেপণের অভিযোগ করা হয়েছিল।

ভেনেজুয়েলায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে উভয় পক্ষের সিনিয়র নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির সরকারবিরোধী পক্ষের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভেনেজুয়েলার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও কার্গো ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজ এ ঘোষণা দিয়েছে। এতে ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনাকে ফ্লাইট চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজের পক্ষ থেকে বলা হয়েছে, ভেনেজুয়েলার বিদ্যমান পরিস্থিতি যাত্রী, বিমান ও ক্রু-দের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ফলে দেশটিতে মার্কিন বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। তবে ভেনেজুয়েলা পরিস্থিতির পরিবর্তন হলে এই সিদ্ধান্ত নতুন করে বিবেচনা করা হবে।

অন্যদিকে রাজনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠিয়েছে চীন। সোমবার দেশটির চিকিৎসা সামগ্রীবাহী দ্বিতীয় বিমানটি ভেনেজুয়েলায় অবতরণ করে। ভেনেজুয়েলা সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭১ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে একটি বোয়িং ৭৪৭ বিমান রাজধানী কারাকাসে অবতরণ করেছে। এতে অন্তঃসত্ত্বা নারীদের জন্যও ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার ও চীনের মধ্যে একটি ‘মানবিক-কারিগরি সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এ সাহায্য পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো বলেন, দ্বিতীয় চালানটি পৌঁছানোর ফলে এখন আমাদের দেশে ১৬৬ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী রয়েছে। রাশিয়া ফেডারেশন, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের কাছ থেকে ইতোমধ্যে আমরা চিকিৎসা সামগ্রী পেয়েছি।

এর আগে ২৯ মার্চ চীন থেকে ৬৫ টনের একটি মানবিক সহায়তাবাহী বিমান অবতরণ করে। পাঁচ বছরের অর্থনৈতিক অবরোধের কারণে ভেনেজুয়েলায় খাবার ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, দেশটির তিন কোটি মানুষের প্রায় এক-চতুর্থাংশেরই জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। ভেনেজুয়েলায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি বারোরং বলেন, অবরোধের ফলে দেশটির যা ক্ষতি হয়েছে এই ওষুধ সহায়তায় তা কিছুটা লাঘব হবে বলে তিনি আশা করছেন।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান