অস্ট্রেলিয়া নির্বাচনে চমক, পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন স্কট মরিসন

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৯, ০১:০৫আপডেট : ১৯ মে ২০১৯, ০১:২০

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে সবাইকে চমকে দিয়ে আবারও জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর আগে বুথফেরত জরিপসহ অন্যান্য জরিপে বিরোধী দল লেবার পার্টির জয়ের আভাস মিলেছিলো। তবে সেই ধারণা ভেঙে নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছেন মরিসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অস্ট্রেলিয়া নির্বাচনে চমক, পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন স্কট মরিসন  দেশটির ১৫১টি নির্বাচনী আসনে ভোট গ্রহণ করা হয়, যার মধ্যে সরকার গঠন করতে ৭৬টি আসনে জয় প্রয়োজন হয় একটি দলের। তবে এখনো পর্যন্ত ৭৪টি আসনে জয়লাভ করেই নতুন সরকার গঠন নিশ্চিত করেছে লিবারেল ও ন্যাশনাল পার্টি জোট দল। অন্যদিকে লড়াইয়ে থাকা বিরোধী লেবার পার্টি পেয়েছে ৬৫টি আসন।

অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচনে তুমুল লড়াইয়ের শুরু থেকেই এগিয়ে ছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। নির্বাচনে জয়ের পর স্কট মরিসন বলেন, তিনি সবসময়ই অলৌকিক কিছুতে বিশ্বাস করেন। পুনরায় তার জোটকে নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর বিরোধীদলীয় নেতা বিল শর্টেন হার মেনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এর আগে বুথ ফেরত জরিপে লেবার পার্টিরই  জয়ের আভাস পাওয়া গেছিলো। এবারের নির্বাচনে ১ কোটি ৬৪ লাখ ভোটার অংশ নেন। এখন পর্যন্ত চূড়ান্ত ফল পাওয়া না গেলেও লিবারেল পার্টির জয় নিশ্চিত।  প্রথমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্কট মরিসন। গত বছর দলীয়ভাবে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি। 

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম