আমেথিতে স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৯, ০৯:২৩আপডেট : ২৬ মে ২০১৯, ১৭:১৯

বিজেপি নেতা স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগী সুরেন্দ্র সিংকে আমেথির বারুলিয়া গ্রামের বাড়িতে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ সুরেন্দ্র লখনৌর ট্রমা সেন্টারে মারা যান। ভারতের অন্যতম প্রাচীন দল কংগ্রেসের পারিবারিক আসন বলে পরিচিত আমেথি। কয়েক দিন আগে নির্বাচনের ঘোষিত ফলে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে হারিয়ে এই আসনে জয় পান অভিনয় থেকে রাজনীতিতে আসা স্মৃতি ইরানি। বিজেপি নেতা সুরেন্দ্র সিং

কংগ্রেসের দুর্গ খ্যাত আমেথি আসনে ২০০৪ সাল থেকেই নির্বাচিত হয়ে আসছিলেন রাহুল গান্ধী। ২০১৪ সালে কংগ্রেসের ইতিহাসের সবচেয়ে খারাপ ফলের সময়েও বিজেপি নেতা স্মৃতি ইরানিকে এক লাখ সাত হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন রাহুল। তবে গত বৃহস্পতিবার ঘোষিত ফলে ইরানির কাছে ৫৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

আর শনিবার গভীর রাতে স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগী সুরেন্দ্র সিংকে গুলি করে অজ্ঞাত আততায়ীরা। নিজ বাসায় গুলিবিদ্ধ সুরেন্দ্র জামো থানার বারুলিয়ার সাবেক গ্রামপ্রধান ছিলেন। গুলিবিদ্ধ সুরেন্দ্রকে লখনৌর ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লোকসভার নির্বাচনি প্রচারণার সময় সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে বারুলিয়া গ্রামের নাম। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী অভিযোগ করেন, রাহুল গান্ধীকে অসম্মান করতে বারুলিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে জুতা বিলি করছেন স্মৃতি ইরানি। স্থানীয়দের দাবি, স্মৃতি ইরানির ঘনিষ্ঠ বিবেচিত সুরেন্দ্রর ওই জুতা বিলির সাথে যুক্ত ছিলেন।

তবে সুরেন্দ্রকে কারা গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দয়া রাম।

 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের