দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৯, ১৯:৪৪আপডেট : ৩০ মে ২০১৯, ২০:৪১

টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ৮ হাজার অতিথির উপস্থিতিতে সন্ধ্যা সাতটায় তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্যান্যের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদও উপস্থিত রয়েছেন এই শপথ অনুষ্ঠানে। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

গত ২৩ মে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করতে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ ও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির বাসভবনে পাঁচ ঘণ্টার এই বৈঠকে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের বিষয়ে আলাপ হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিতে রাষ্ট্রপতি ভবনের ডায়াসে ওঠার জন্য রওনা দিলে দর্শক সারিতে ‘মোদি মোদি’ স্লোগান ওঠে। বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ এবারের মন্ত্রিসভায় বড় পোস্ট পেতে যাচ্ছেন। শীর্ষ চার মন্ত্রণালয়ের যেকোনও একটির দায়িত্ব সামলাতে আজকের অনুষ্ঠানে অমিত শাহও শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের পর মন্ত্রিসভার সদস্যদের একে একে শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী