সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়ালো ইরান

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৯, ২১:০৮আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:০৯

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, তার দেশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়িয়েছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান ৩০০ কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারতো। তবে ওই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে, অপর পক্ষ এ সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরান এর কোনও কোনও ধারার বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। সে অনুযায়ী ইরান এ পদক্ষেপ নিলো।

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়ালো ইরান সোমবার নাতাঞ্জ শহরে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়ানোর কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসনা বার্তা সংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানা মতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ৩০০ কেজির সীমা ছাড়িয়ে গেছে। আগেই এ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলাম। আমরা যে ঘোষণা দিয়েছি তা খুবই পরিষ্কার এবং আমরা মনে করি পরমাণু সমঝোতা অনুসারে এটি আমদের অধিকার।”

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সীমা অতিক্রম করার বিষয়টি যাচাই করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

গত ১৭ জুন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানান, ২৭ জুন থেকে তার দেশ পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুসারে সমৃদ্ধ ইউরেনিয়াম মুজদের সীমা মানবে না। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম