হংকংয়ে আন্দোলনরত গণতন্ত্রকামীদের সমর্থন দিলো যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৯, ২১:২৪আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:২৯

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হংকংয়ের আন্দোলনরত গণতন্ত্রকামীদের সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। সোমবার এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এই সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, হংকংয়ের জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রয়েছে।

হংকংয়ে আন্দোলনরত গণতন্ত্রকামীদের সমর্থন দিলো যুক্তরাজ্য

সোমবার চীনের কাছে হংকং হস্তান্তর বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজপথ অবস্থান নেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। একটা সময় সরকারি দফতরে ভাঙচুর চালান তারা। দেশটির আইন পরিষদ ভবনেও তারা ধাতব বস্তু দিয়ে গ্লাস ও দরজা ভাঙার চেষ্টা করেন। গণতন্ত্রপন্থী পরিষদ সদস্যরাও আন্দোলনকারীদের থামাতে গিয়ে ব্যর্থ হয়েছেন।

এমন পরিস্থিতিতে আন্দোলনকরীদের প্রতি সমর্থন ব্যক্ত করে একটি টুইট করেন জেরেমি হান্ট। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, হংকং হস্তান্তর বার্ষিকী উপলক্ষ্যে তাদের স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন জানই। কোনও সহিংসতাই গ্রহণযোগ্য নয়, তারপরও হংকংয়ের জনগণের আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলনের পূর্ণ অধিকার আছে এবং শত শত সাহসী মানুষ তা আজ করে দেখিয়েছে।

১৫০ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে থাকার পর লিজ চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই অঞ্চলটি চীনের কাছে ফেরত দেওয়া হয়েছিল। সেই দিবসের ২২ বছর পূর্তিতে সোমবার আন্দোলনে নামেন গণতন্ত্রকামী মানুষেরা। প্রতিবছরই এই দিনে কর্মকর্তারা সরকারি ভবনে উৎসব করেন আর রাজপথ অবস্থান নেন গণতন্ত্রকামী মানুষ।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি