পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১০, আহত ৮৫

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৯, ১২:৪১আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৩:৩৮

পাকিস্তানে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮৫ জন। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১০, আহত ৮৫

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে দেশটির ওয়ালহার রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায় আকবর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন। হতাহতের অনেকে ট্রেনের মধ্য আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

ডেপুটি কমিশনার রহিম ইয়ার খান বলেন, সব যাত্রীকে স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। ট্রেনে আটকাপড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

পুলিশ মুখপাত্র জানান, কয়েকটি সংস্থা মিলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, জেলার অনেক জায়গা থেকে সেখানে অ্যাম্বুলেন্স অবস্থান করছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, সাদিকাবাদের ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। হতাহতদের পরিবারের জন্য আমার সমবেদনা। প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ইতোমধ্যে আমি রেলমন্ত্রীকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।

দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ। তিনি বলেন, অবহেলার কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। ইতোমধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম