পাকিস্তানে এখনও ৪০ হাজার সন্ত্রাসী রয়েছে: ইমরানের স্বীকারোক্তি

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ১৭:১১আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৭:১২

এখনও পাকিস্তানে ৩০ থেকে ৪০ হাজার সন্ত্রাসী থাকার কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার তিনি বলেন, আফগানিস্তান কিংবা কাশ্মিরে প্রশিক্ষণ পাওয়া ও যুদ্ধ করা ৩০-৪০ হাজার সন্ত্রাসী এখন পাকিস্তানে অবস্থান করছে।

পাকিস্তানে এখনও ৪০ হাজার সন্ত্রাসী রয়েছে: ইমরানের স্বীকারোক্তি

ভারতে যে কোনও সন্ত্রাসী বা জঙ্গি কর্মকাণ্ডে দেশটির রাজনীতিকরা প্রায় সময়ই পাকিস্তানকে দোষারোপ করেন। অনেকদিন ধরেই দেশটির রাজনীতিবিদদের অভিযোগ, পাকিস্তানের ভূখণ্ডে থেকেই সন্ত্রাসীরা ভারতে হামলার পরিকল্পনা করে।

যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে ইমরান খান দাবি করেন, তার পূর্ববর্তী সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের কোনও ইচ্ছা ছিলো না। তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার আগ পর্যন্ত যারা সরকার ছিলো তাদের কোনও রাজনৈতিক উদ্দেশ্যই ছিলো না এমন। যদি জঙ্গি গোষ্ঠীর ব্যাপারে কথা বলতে চান, তবে আমি বলবো আমাদের দেশের এখনও ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি অবস্থান করছে যারা আফগানিস্তান কিংবা কাশ্মির থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছ।

ইমরান খান বলেন, ‘২০১৪ সালে পাকিস্তানি তালেবান সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ের ১৫০ জন স্কুলশিক্ষার্থীকে হত্যা করে। সেসময় সবগুলো দলই জাতীয় পদক্ষেপ পরিকল্পনায় স্বাক্ষর করেছিলো এবং আমরা ঠিক করেছিলাম পাকিস্তানে কোনও জঙ্গিগোষ্ঠীকেই কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, তার সরকারই সর্বপ্রথম সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তিনি বলেন, আমরা তাদের প্রতিষ্ঠান জব্দ করি। অস্ত্র নিয়ে নেই। আমাদের প্রশাসকরাই এখন সেখানে কাজ করছে।

আরেকটি পৃথক অনুষ্ঠানে ইমরান খান বলেন, পাকিস্তানে এখন ৪০টি জঙ্গিগোষ্ঠী কার্যক্রম পরিচালন করছে। বিগত ১৫ বছর ক্ষমতায় থাকা সরকারগুলোর তাদের ওপর কোনও নিয়ন্ত্রণ ছিলো না এবং যুক্তরাষ্ট্রকে তারা সব সত্য বলেনি।  তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লড়ছি। ৯/১১ এর হামলার ঘটনায় আমাদের কোনও সংযোগ ছিলো না। সেসময় আল-কায়েদা ছিলো আফগানিস্তানে। পাকিস্তানে কোনও তালেবান ছিলো না। দুর্ভাগ্যজনক হলেও যখন কিছু ভুল হয় আমি আমার সরকারের দোষারোপ করি। আসলেই পরিস্থিতি কেমন তা নিয় যুক্তরাষ্ট্রকে কিছু জানাই না।  এর কারণ হচ্ছে আমাদের সসরকার নিয়ন্ত্রণে চিলো না। দেশটিতে অন্তত ৪০টি জঙ্গিগোষ্ঠী সক্রিয় রয়েছে।

মার্কিন কংগ্রেসের পাকিস্তান বিষয়ক কমিটির চেয়ারপারসন শিলা জ্যাকসন লি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইমরান খান।  তিনি বলেন, পাকিস্তানে আমার মতো অনেক মানুষ আছে যারা নিজের জীবন নিয়ে শঙ্কায় থাকে।  তাই যুক্তরাষ্ট্র যদি চায় আমরা তাদের সহায়তা করি, আমি বলতে চাই অনেকদিন আগে থেকেই পাকিস্তান এই যুদ্ধ করে আসছে।

সদ্য গ্রেফতারকৃত ২৬/১১ এর মূল পরিকল্পনাকারী হাফিজকে জেলে রাখা হবে নাকি আবার ছেড়ে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনও জঙ্গিকেই তারা স্থান দেবেন না।   

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম