সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল ব্যবহারে সুপ্রিম কোর্টের অনুমোদন পেলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৯, ০৯:৩৫আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৯:৩৮

মার্কিন সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের তহবিল থেকে ২৫০ কোটি মার্কিন ডলার ব্যবহার করতে পারবেন। এর আগে ক্যালিফোর্নিয়ার আদালত ওই তহবিল আটকে দিয়েছিল। সুপ্রিম কোর্টের আদেশের পর এক টুইট বার্তায় একে বড় বিজয় বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল ব্যবহারে সুপ্রিম কোর্টের অনুমোদন পেলেন ট্রাম্প

২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারণার অন্যতম প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যকার সীমান্তে এই দেয়াল নির্মাণ। তবে এর কঠোর বিরোধিতা করে আসছে ডেমোক্র্যাটরা।

সুপ্রিম কোর্টের আদেশের ফলে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল ব্যবহার করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এবছরে জাতীয় নিরাপত্তার জন্য দেয়াল নির্মানের জন্য ৬৭০ কোটি মার্কিন ডলার চেয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের তরফে দাবি করা হয়, জরুরি অবস্থা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন। ফেব্রুয়ারিতে টেক্সাসের রিও গ্রান্ডে উপত্যকায় দেয়াল নির্মাণে ১৩৮ কোটি মার্কিন ডলার অনুমোদন করে কংগ্রেস। তবে আরও তহবিল অনুমোদন ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়া শুরু করে কংগ্রেসের প্রতিনিধিরা।

/জেজে/
সম্পর্কিত
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’