আটক ব্রিটিশ ট্যাংকার পরিদর্শনে রুশ কূটনীতিকরা

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ০৯:৪০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৯:৪২

হরমুজ প্রণালীতে ইরানের হাতে আটক ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার স্টেনো ইম্পেরো পরিদর্শন করেছেন একদল রুশ কূটনীতিক। তারা মূলত ইরানে নিযুক্ত রুশ দূতাবাসের কর্মী। শনিবার ট্যাংকারটি পরিদর্শন করেন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আটক ব্রিটিশ ট্যাংকার পরিদর্শনে রুশ কূটনীতিকরা টুইটারে দেওয়া রুশ দূতাবাসের এক পোস্টে কূটনীতিকদের ট্যাংকারটি পরিদর্শনের কথা নিশ্চিত করা হয়েছে। পরিদর্শনকালে এটির রুশ ক্রুদের সঙ্গেও কথা বলেন তারা।

টুইটারে দেওয়া পোস্টে বলা হয়, নাবিকদের স্বাস্থ্যের অবস্থা ভালো। তারা এখনও ট্যাংকারটিতে রয়েছে। ট্যাংকারটির রুশ ক্রু-দের দেশে ফেরার সময়সীমা নিয়ে ইরানি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে দূতাবাস। টুইটার পোস্টটিতে তিন ক্রু-র সঙ্গে কূটনীতিকদের ছবিও প্রকাশ করা হয়।

রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, ট্যাংকারটির রুশ ক্রু-দের কোনও অভিযোগ নেই। তাদের প্রয়োজনীয় সব সামগ্রী দেওয়া হচ্ছে। কোনও বিধিনিষেধ ছাড়াই স্বজনদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন।

রুশ কূটনীতিকদের পরিদর্শনের আগে ইরানের সরকারি টেলিভিশনে আটককৃত ব্রিটিশ ট্যাংকারটির ভিডিও প্রকাশ করা হয়। ২০ জুলাই ট্যাংকারটি আটক করে ইরান। এটি আটকের কথা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন অমান্য করায় হরমুজ প্রণালী থেকে ২৩ ক্রু-সহ একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে।

আইআরজিসি’র দাবি, তেল ট্যাংকারটি তিনটি আইন লঙ্ঘন করেছে। এটি আন্তর্জাতিক পানিসীমা থেকে ইরানের পানিসীমায় ঢুকে পড়েছিল, নিজেকে শনাক্তকরণের যন্ত্রপাতি বন্ধ করে রেখেছিল এবং আইআরজিসি’র পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও তাতে ভ্রুক্ষেপ করেনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তেল ট্যাংকারটি আটক করে ইরানের উপকূলে নিয়ে আসা হয়েছে এবং আইনগত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এটিকে হরমুজগান প্রদেশের বন্দর ও নৌচলাচল বিষয়ক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, স্টেনো ইম্পেরোকে ইরানি সেনাদের স্পিডবোট ও হেলিকপ্টার ঘিরে রয়েছে। পরে ট্যাংকারকে ইরানের জলসীমায় নিয়ে আসতে দেখা যায়। তবে ট্যাংকারটিতে কোনও ব্রিটিশ ক্রু ছিলেন না।

/এমপি/
সম্পর্কিত
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন