পরমাণু সমঝোতা রক্ষায় গঠনমূলক আলোচনা হয়েছে: ইরান

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৯, ০৯:১৯আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৯:২১

পরমাণু সমঝোতা রক্ষায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরান। রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বৈঠকে গঠনমূলক হলেও এ কথা বলার সুযোগ নেই যে, সব সমস্যার সমাধান হয়ে গেছে।
পরমাণু সমঝোতা রক্ষায় গঠনমূলক আলোচনা হয়েছে: ইরান রবিবার রাতে ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে ইরানের তেল ট্যাংকার আটক করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। বৈঠকে এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এতে সব সমস্যার সমাধান না হলেও তেহরানকে অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান আরাকচি।

পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইরান যতদিন আর্থিক সুবিধা না পাবে ততদিন এ সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার নীতিতে অটল থাকার কথা জানায় তেহরান।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছে, কোনও এক পক্ষ সমঝোতা লঙ্ঘন করলে প্রতিপক্ষের আহ্বানে সংশ্লিষ্ট সবগুলো দেশ বৈঠকে বসে উদ্ভূত পরিস্থিতির সমাধান করবে। ইরান সম্প্রতি পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার পর ইউরোপের একাধিক দেশ এ বৈঠকে বসার দাবি জানিয়েছিল। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন।

বৈঠকের অবকাশে আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ-প্রধান হেলগা শ্মিড এবং চীন ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’