ইয়েমেনে সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩২

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১৫:৪৯আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১০:২১

ইয়েমেনে একটি সামরিক কুচকাওয়াজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বন্দরনগরী এডেনের ওই কুচকাওয়াজে হামলার দায় স্বীকার করেছেন দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। হুথিদের হাতে চার বছর আগে রাজধানী সানা থেকে বিতাড়িত হওয়ার পর এই এডেন নগরীতেই সরকারের প্রধান কার্যালয়গুলো স্থাপন করে ইয়েমেনের সৌদি-আমিরাত সমর্থিত সরকার।  ইয়েমেনে সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩২
নিজেদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে হামলার দায় স্বীকার করে হুথি বিদ্রোহীরা দাবি করেছে, ওই কুচকাওয়াজ থেকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল সরকারি বাহিনী।

ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে সরকারি বাহিনীর একজন কমান্ডারও রয়েছেন।

হুথি বিদ্রোহীদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দলের বৈঠকের দুই দিনের মাথায় এ হামলা চালানো হলো। মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত ওই বৈঠককে স্বাগত জানিয়েছিল হুথিরা। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের