শামীমার তথ্য পেতে সংবাদমাধ্যমকে চাপ দিচ্ছে ব্রিটিশ পুলিশ

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৯, ১৮:২৭আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:০৯

বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের ব্যাপারে তথ্য পেতে তার সাক্ষাৎকার নেওয়া সাংবাদিকের দ্বারস্থ হয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। আইএসে যোগ দেওয়া শামীমার ব্যাপারে তথ্য পেতে বিবিসি, আইটিএন, স্কাই নিউজ ও টাইমসকে চাপ প্রয়োগ করছে ব্রিটিশ তদন্ত সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড। টেরোরিজম আইন ২০০০ অনুযায়ী এসব সংবাদমাধ্যমকে চাপ দেওয়া হলেও তিনটি সংবাদমাধ্যম এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তবে বিবিসি এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি। শামীমা বেগম

আইএস-এর জিহাদি উন্মাদনায় উদ্বুদ্ধ হয়ে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় গিয়েছিল শামীমা। জঙ্গি বিয়ে করে জিহাদি সন্তান জন্ম দেওয়ার জন্য যে প্রচারণা চালিয়েছিল আইএস, শামীমা তারই বলি হয়েছিল। নেদারল্যান্ডস থেকে সিরিয়ায় যাওয়া এক জঙ্গিকে বিয়ে করেছিল সে। দুইবার গর্ভপাতের শিকার হওয়ার পর সিরিয়ার শরণার্থী শিবিরে এক পুত্র সন্তানের জন্ম দেয় সে। জেরাহ নামের সেই পুত্র সন্তানও আর বেঁচে নেই।

সংবাদমাধ্যমগুলোর কাছে তথ্য চাওয়ার ক্ষেত্রে স্কটল্যান্ড ইয়ার্ডের দাবি, শামীমা বেগমকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হলে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য তার সহায়তায় আসতে পারে। টাইমস, স্কাই নিউজ এবং আইটিএন এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিবিসির কাছে আলাদা করে তথ্য চাওয়া হলেও সংবাদমাধ্যমটি এখনও সিদ্ধান্ত জানায়নি।

সাধারণত সংবাদমাধ্যমগুলো পুলিশি এসব অনুরোধ রাখে না। এতে করে যারা সাক্ষাতকার দেন তাদের সঙ্গে প্রতিবেদকের চুক্তি ভঙ্গ হয়। মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা  সংবাদমাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ করবেন। তদন্তে  এসব তথ্য কাজে আসতে পারে বলে ধারণা তাদের। তারা জানান, ‘আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে পূর্ণ সম্মান করি। যথাযথ প্রক্রিয়া মেনে আমরা তাদের কাছে সহায়তা চাইবো। আদালতের নির্দেশনা মানবে কি না এটা তাদের ব্যাপার।

মঙ্গলবার এই বিষয়ে একটি শুনানি হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে যায়। বিচারক জাস্টিস সুইনি বলেন, তিনি এই মামলার সাপেক্ষে বেশি সিনিয়র।

টাইমসের প্রতিবেদক অ্যান্থনি লয়েডই প্রথম শামীমাকে খুঁজে বের করেন এবং তার ৯০ মিনিটের সাক্ষাতকার নেন। এরপর তার সন্তান মারা যাওয়ার পর আবারও সাক্ষাতকার নেন লয়েড।

 

/এমএইচ/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম