কাশ্মিরে আবার কারফিউ, সবাইকে বাড়িতে ঢুকে যাওয়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ১৫:৫৫আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৮:০০
image

জুমার নামাজ ও ঈদকে সামনে রেখে শুক্রবার জম্মু-কাশ্মিরে জারিকৃত কারফিউ শিথিল করা হলেও শ্রীনগরে আবারও নতুন করে চলাফেরা ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি নিজস্ব সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, রবিবার লাউড স্পিকারের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

কাশ্মিরে আবার কারফিউ, সবাইকে বাড়িতে ঢুকে যাওয়ার নির্দেশ

৯ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের আগে ঈদুল আজহা উপলক্ষে জম্মু-কাশ্মিরে জারিকৃত কারফিউ শিথিল করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে ওইদিন কাশ্মিরজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। টিয়ার গ্যাস ও ছররা গুলি ছুড়ে সেই বিক্ষোভ দমন করার চেষ্টা করে ভারত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম হাসপাতালসূত্রে অর্ধশত মানুষের আহত হওয়ার খবর দেয়। শনিবার রাজ্য পুলিশ দাবি করে, সেখানকার পরিস্থিতি শান্তিপূর্ণ ও কোনও গুলি ছোড়া হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিক্ষোভের ভিডিওচিত্র হাজির করেছে।

এনডিটিভি জানিয়েছে, রবিবার পুলিশ গাড়িতে করে ঘুরে এলাকায় লাউড স্পিকারে ঘোষণা করেছে, সব মানুষ যেন বাড়ি ফিরে যান। দোকানিদের বলা হয়েছে শাটার নামিয়ে দিতে।

উল্লেখ্য, ৫ আগস্ট (সোমবার) ৩৭০ ধারা বাতিল করে কাশ্মিরের বিশেষ মর্যাদা ক্ষুণ্ন করার দিন সকাল থেকে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর যেন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের