কাশ্মিরিদের অবস্থা খাঁচাবন্দি প্রাণীর মতো: মেহবুবা মুফতির মেয়ে

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৯, ১৫:২১আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:০৪

নিজ বাড়িতে বন্দি থাকা অবস্থায় দ্বিতীয়বারের মতো অডিও বার্তা প্রকাশ করেছেন জম্মু কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ। মায়ের গ্রেফতারের পর অডিও বার্তা প্রকাশের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে তিনি বলেছেন, সংবাদমাধ্যমে আবারও কথা বললে মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হয়েছে তাকে। ওই চিঠিতে তিনি লিখেছেন, কাশ্মিরিদের খাঁচার প্রাণীর মতো বন্দি রাখা হয়েছে আর বঞ্চিত করা হচ্ছে সব মৌলিক মানবাধিকার থেকে। কাশ্মিরিদের অবস্থা খাঁচাবন্দি প্রাণীর মতো: মেহবুবা মুফতির মেয়ে

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে জম্মু-কাশ্মির। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবাও সীমিত। সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ কাশ্মিরের শত শত রাজনৈতিক নেতাকে বন্দি রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অমিত শাহকে ইলতিজা জাভেদ লেখেন, ‘বাকি দেশ যখন ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করছে তখন কাশ্মিরিরা খাঁচার প্রাণীর মতো বন্দি রয়েছে আর বঞ্চিত হচ্ছে মৌলিক মানবাধিকার থেকে’। ওই চিঠিতে তিনি বলেন, ‘বাড়ির গেট থেকে দেখা করতে আসা মানুষদের ফিরিয়ে দেওয়া হলেও আমাকে জানানো হচ্ছে না আর আমাকেও বাড়ির বাইরে পা রাখতে দেওয়া হচ্ছে না’।

চিঠিতে মেহবুবা মুফতির মেয়ে জানতে চান কেন তাকে বন্দি করে রাখা হয়েছে। তিনি দাবি করেন, নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানিয়েছেন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় তাকে আটক করা হয়েছে। পিউপিলম ডেমোক্র্যাটিক পার্টির নেতার মেয়ে লেখেন, ‘আবারও সংবাদমাধ্যমে কথা বললে মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হয়েছে আমাকে’।

অডিও বার্তার সঙ্গে প্রকাশ করা চিঠিতে ইলতিজা জাভেদ লেখেন, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশে অকল্পনীয় নিপীড়নের মুখে একজন নাগরিকের কথা বলার অধিকার নেই। এটা এক ভয়ঙ্কর ট্র্যাজেডি যে, অস্বস্তিকর সত্য উচ্চারণ করায় আমার সঙ্গে যুদ্ধবন্দির মতো আচরণ করা হচ্ছে। তিনি বলেন, আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন আমি অপরাধী আর আমাকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হচ্ছে। যেসব কাশ্মিরি কথা বলেছেন তাদের পাশাপাশি আমি আমার নিজের জীবনের আশঙ্কা করছি।

গত সপ্তাহে নিজের প্রথম অডিও বার্তায় ইলতিজা জাভেদ অভিযোগ করেন তার মাকে নির্জন কারাগারে বন্দি করে রাখা হয়েছে, দেখা করতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের সঙ্গেও।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের