হিজবুল মুজাহিদিনের পোস্টারে কাশ্মিরে বিক্ষোভের ডাক

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৯, ১৭:৩৬আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৮:৩২
image

জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান-সংবলিত পোস্টার ছড়িয়ে পড়েছে। পোস্টারে বিদ্রোহী সংগঠন হিজবুল মুজাহিদিনের নামে সবাইকে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। হিজবুল মুজাহিদিনের পোস্টারে কাশ্মিরে বিক্ষোভের ডাক

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় জম্মু-কাশ্মির পুনর্বিন্যাস বিল। মঙ্গলবার (২৭ আগস্ট) ছিল উপত্যকায় ধরপাকড় ও বিধিনিষেধ আরোপের ২২তম দিন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে ভারতের পুলওয়ামায় পোস্টারের মাধ্যমে হাজির হয়েছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। জম্মু-কাশ্মিরে এ সংগঠনের আন্দোলন অব্যাহত রয়েছে এবং কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে পোস্টারগুলো ছড়ানো হয়।

পুলওয়ামা হলো জম্মু-কাশ্মিরের সেই জেলা শহর, এ বছর ফেব্রুয়ারিতে যেখানে সিআরপিএফ গাড়িবহরে আত্মঘাতী হামলা চালিয়ে ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪০ সদস্যকে হত্যা করা হয়েছিল। জেলার কয়েকটি গ্রামে ছড়িয়ে দেওয়া পোস্টারের মাধ্যমে সর্বস্তরের মানুষকে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম