'মুসলমানদের লক্ষ্যবস্তু বানাতেই আসামের নাগরিক তালিকা'

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০১৯, ২১:৫৩আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২১:৫৯

মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করতেই আসামের নাগরিক তালিকা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার সকালে প্রকাশিত আসামের নাগরিক তালিকায় ১৯ লাখ মানুষ বাদ পড়ার পর টুইটারে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 'মুসলমানদের লক্ষ্যবস্তু বানাতেই আসামের নাগরিক তালিকা'
ইমরান খান বলেন, মুসলিম নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার আসামের নাগরিক তালিকা করেছে। মোদি সরকার যেভাবে মুসলিমদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালাতে চাইছে এবং ভারতীয় ও ভারতসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এসব খবর যেভাবে আসছে, তা গোটা দুনিয়ার জন্য অশনিসংকেত। এই একই উদ্দেশে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা কাশ্মিরে অবৈধ দখলদারিত্ব কায়েম করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার কট্টর হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে নাগরিক তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী দরিদ্র আসাম রাজ্যে অভিবাসীদের চিহ্নিত করার মধ্য দিয়ে এই এজেন্ডা বাস্তবায়ন শুরু হচ্ছে। যেসব বাসিন্দাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে তাদের অনেকেরই জন্ম ভারতে এবং এতোদিন ধরে নির্বাচনের ভোটসহ সব ধরনের অধিকার ভোগ করে আসছিলেন। নাগরিক তালিকা নিয়ে বিরোধ মীমাংসা করতে রাজ্য সরকার ফরেনার্স ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি ও নতুন নতুন বন্দিশিবির গড়ে তোলার পরিকল্পনা করছে। বিদেশি অভিবাসী সন্দেহে কয়েক হাজার মানুষকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর সাবেক মুসলিম সদস্যও রয়েছেন।

উল্লেখ্য, শনিবার প্রকাশিত আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছেন রাজ্যের ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। তবে ৩১ আগস্ট প্রকাশিত এ তালিকা নিয়ে খুশি নয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আসামের রাজ্য সরকারেও ক্ষমতায় রয়েছে দলটি। বিজেপি ও তার মিত্রদের প্রত্যাশা ছিল, এ তালিকাকে হাতিয়ার করে আরও অধিক সংখ্যক মুসলিমের নাগরিকত্ব বাতিল করে তাদের রাষ্ট্রহীন মানুষে পরিণত করা হবে। ফলে তালিকায় আরও বেশি নাম বাদ না পড়ায় ক্ষোভ বিরাজ করছে বিজেপি ও তার মিত্রদের মধ্যে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর আসামের অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এনআরসি নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। আরও বেশি সংখ্যক অবৈধ অভিবাসীর তালিকা থেকে বাদ পড়ার কথা। রাজ্য থেকে সব বিদেশিদের তাড়িয়ে দিতে বিজেপি কাজ করে যাবে।

এদিকে এনআরসি-র চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন (আসু)। সংগঠনটির দাবি, এই তালিকা ত্রুটিপূর্ণ। এ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম