জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন না দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৭

জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না দক্ষিণ আফ্রিকার যাপ্রেসিডেন্ট সিরিল রামাফোসা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে এই অধিবেশন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় নারী ও বিদেশিদের ওপর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ সংকট সমাধানে বেশি গুরুত্ব দেওয়ার কারণে জাতিসংঘের আসন্ন অধিবেশনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, নারীদের ওপর হামলা ও বিদেশিদের ওপর সহিংসতাসহ স্থানীয় ‘জটিল’ সমস্যা সমাধানে গুরুত্ব দিতে বরং তিনি দেশে থাকবেন।

জাতিসংঘের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার সার্বিক অর্থনীতিতে নেওয়া প্রকল্পগুলো তদারকি, সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকায় শান্তি-স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা রোধে সরকারের জরুরি পদক্ষেপ বাস্তবায়নে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রামাফোসা।’

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বিদেশি ও তাদের সম্পত্তিতে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর পাশপাশি সেখানে উচ্চ-পর্যায়ের নারী কর্মকর্তা ধর্ষণ ও হত্যার ঘটনাসহ নারীর বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পায়। এসব সংকট সমাধানে যৌন অপরাধ আদালত বৃদ্ধি ও অধিকতর কঠোর সাজার বিধান প্রণয়নসহ নানা পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নতুন আনুষ্ঠানিক অপরাধের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, যৌন অপরাধ ও হত্যার হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

 

/এইচকে/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান