সহিংসতায় প্যারিসে জলবায়ু আন্দোলন স্থগিত

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৬

ফ্রান্সের প্যারিসে শান্তিপূর্ণ জলবায়ু আন্দোলন স্থগিত করা হয়েছে। অন্যান্য গ্রুপ তাদের মধ্যে ঢুকে সহিংসতা চালালে আয়োজকরা এই সিদ্ধান্ত নেয়। সহিংসতা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ৭ হাজার পুলিশও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সহিংসতায় প্যারিসে জলবায়ু আন্দোলন স্থগিত

শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সপ্তাহব্যাপী আন্দোলন শুরু হয়ে শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিভিন্ন দেশের স্থানীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দেওয়া আন্দোলনকর্মীদের বেশিরভাগই হবেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্বের পাঁচ হাজারেরও বেশি স্থানে এই আন্দোলন অনুষ্ঠিত হয় বলে ধারণা করা হচ্ছে।

এদিন প্যারিসে শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিলো জলবায়ু আন্দোলন। তবে ‘ইয়েলো ভেস্ট’ সহ একাধিক সরকারবিরোধী গ্রুপ এই আন্দোলনে যুক্ত হয়ে যায়। ‘ব্ল্যাক ব্লক’ অ্যানার্কিস্ট গ্রুপও যুক্ত হয় তাদের সাথে। তাদের সবাই কালো কাপড় য়ে মুখ ঢেকে হুডি পড়ে থাকেন। চোখে থাকে কালো চশমা। একটা সময় এই গোষ্ঠীগুলো সহিংস হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, জলবায়ু আন্দোলনকারী মুখ ঢেকে পালানোর চেষ্টা করছেন। গ্রিনপিস থেকে তখন আন্দোলনকারীদের বলা হয়, অসহিংস আন্দোলনের পরিবেশ না থাকায় এখন সবার ফিরে যাওয়া উচিত।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জনগণ তাদের ইচ্ছা প্রকাশ করতে পারছেন বিষয়টা দারুণ। কিন্তু তাদের বিষয়টা শান্তভাবে করতে হবে।

/এমএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম