আলজেরিয়ার হাসপাতালে আগুন, ৮ শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৫

আলজেরিয়ার এল ওয়েদ শহরের একটি হাসপাতালে মঙ্গলবার অগ্নিকাণ্ডে আট শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিনির্বাপণ কর্মীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে এতে বিস্তারিত জানানো হয়নি। আলজেরিয়ার হাসপাতালে আগুন, ৮ শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি জানিয়েছে, হাসপাতালের প্রসূতি শাখায় অগ্নিকাণ্ডের ফলে এ প্রাণহানির ঘটনা ঘটে। মৃত শিশুরা সবাই নবজাতক।

জরুরি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ নবজাতক, ৩৭ মা এবং হাসপাতালের ২৮ কর্মীকে উদ্ধার করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই একটি তদন্ত শুরু হয়েছে। তবে আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এপি জানিয়েছে, মশক নিয়ন্ত্রণের একটি ডিভাইস থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের শিকার হাসপাতালটি আলজেরিয়ার তিউনিসিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত বলে জানা গেছে। আলজেরিয়ায় সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর কাজ নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে এমনিতেই ক্ষোভ রয়েছে। বিশেষ করে রাজধানী শহরের বাইরের এলাকাগুলোতে এ ক্ষোভ অনেক বেশি। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি