যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রস্তুত হন: মাহাথির

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৬
image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, যুদ্ধের পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ প্রশমনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তুত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে দেওয়া ভাষণে বিশ্বনেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রস্তুত হন:  মাহাথির

বিশ্বের দেশগুলোকে বড় বড় ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা গত হাজার হাজার বছর ধরে যে স্বাভাবিক পরিবেশে অভ্যস্ত, সেই পরিবেশ ফিরিয়ে আনতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের প্রস্তুত হওয়া উচিত। এই সব দুর্যোগকে কিভাবে সহনীয় করা যায় তা আমাদের শেখা উচিত।’

মাহাথির জোর দিয়ে বলেন, ‘প্রতিটি দুর্যোগকে বৈশ্বিক দুর্যোগ বিবেচনায় নিয়ে সেখানে দ্রুত যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দুর্যোগ বিশেষজ্ঞ দলগুলোকে। অবশ্য ওই সব দুর্যোগ নাও ঘটতে পারে। তবে আমরা ওইটার ওপর নির্ভর করতে পারি না। যখন গ্রহটি (পৃথিবী) তার পরবর্তী চক্রের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদের সবাইকে মুছে ফেলতে (ধ্বংস) পারে, তখন আমরা আরও বিধ্বংসী অস্ত্র আবিষ্কারের জন্য, যুদ্ধের জন্য আমাদের অর্থ ব্যয় করছি।’

অস্ত্র উৎপাদনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি মানুষ হত্যার (অস্ত্র কেনা) বাজেট হ্রাস করি তবেই গবেষণা ও প্রস্তুতির জন্য তহবিল থাকবে।’

/এইচকে/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’