শেষ হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের বার্ষিক বিতর্ক

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ০৭:১৭আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৭:১৯

সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭৪তম বার্ষিক বিতর্ক। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতির বক্তব্য রাখেন তিজ্জানি মুহাম্মদ বান্দে। ওই বক্তব্যে তিনি বহুপাক্ষিক সহায়তার মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের একমাত্র পথ হচ্ছে বিভিন্ন দেশের একযোগে কাজ করা। শেষ হলো জাতিসংঘের সাধারণ অধিবেশনের বার্ষিক বিতর্ক

গত ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার)  শুরু হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিতর্ক। এই বিতর্কে ১৯৩টি দেশের মধ্যে ১৯২টি দেশের সরকার প্রধান বা অন্য উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। একমাত্র দেশ হিসেবে উজবেকিস্তান এবারের বিতর্কে অংশ নেয়নি।

জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে সদস্য দেশগুলোর রাজনৈতিক ঘোষণা নিয়ে সমাপনী ভাষণে অসন্তোষ প্রকাশ করেন মুহাম্মদ বান্দে। এছাড়া বিতর্কে অংশ নেওয়া ১৯২টি দেশের মধ্যে মাত্র ১৬জন নারী বক্তব্য রাখার প্রসঙ্গ করে উল্লেখ করে তিনি বলেন, লিঙ্গ সমতার জন্য সমসাময়িক বিশ্বে এখনও উন্নতি করতে হবে।

জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানেরা বা তাদের প্রতিনিধিরা বার্ষিক বিতর্কে অংশ নিয়ে থাকেন। এবারের বিতর্কে প্রথম বক্তব্য রাখে ব্রাজিল আর এর পর স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র। আর এই বছরের সদস্য রাষ্ট্র হিসেবে সবার শেষে বক্তব্য রাখা দেশ হলো শ্রীলঙ্কা।

/জেজে/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’