সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, পদত্যাগের পর গ্রেফতার নেপালের সাবেক স্পিকার

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১২:২৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৭:২৯

এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পদত্যাগের পর নেপালের সদ্য বিদায়ী স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। সমালোচনার মুখে পদত্যাগ করলেও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, পদত্যাগের পর গ্রেফতার নেপালের সাবেক স্পিকার
গত ১ অক্টোবর স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন কৃষ্ণা বাহাদুর মাহারা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বচ্ছভাবে তদন্তের স্বার্থেই তিনি পদত্যাগ করেছেন বলে জানান। এর কয়েক দিনের মাথায় ৬ অক্টোবর আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। নেপালে যৌন হয়রানি বা ধর্ষণের ঘটনায় কোনও সিনিয়র রাজনীতিকের এভাবে গ্রেফতারের ঘটনা বিরল।

অভিযোগকারী নারী জানান, গত ২৯ সেপ্টেম্বর স্পিকার মাতাল অবস্থায় তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণের ঘটনা ঘটায়। পরে পুলিশ ডাকার হুমকি দিলে তিনি চলে যান।

ওই নারী বলেন, আমার কাছে এটা ছিল অকল্পনীয়।

২০১৭ সালের নির্বাচনের পর নেপালের স্পিকার নির্বাচিত হন সাবেক এ মাওবাদী বিদ্রোহী। তবে ধর্ষণের অভিযোগ ওঠার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেই তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়। সূত্র: বিবিসি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মহিষের আসল মালিক কে জানতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো পুলিশ
একটি আমগাছ, পাহাড়ি ঢলে অলৌকিকভাবে বেঁচে গেলেন এক নেপালি
ভারতের ‘লবণের রাজধানী’ কোন রাজ্য
সর্বশেষ খবর
মাছের গায়ে রাসায়নিকের ভয়? রান্নার আগে কীভাবে পরিষ্কার করবেন
মাছের গায়ে রাসায়নিকের ভয়? রান্নার আগে কীভাবে পরিষ্কার করবেন
কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত
কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত
মহিষের আসল মালিক কে জানতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো পুলিশ
মহিষের আসল মালিক কে জানতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো পুলিশ
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?