সাইকেলে বলিভিয়ার ‘ডেথ রোড’ জয় করলেন ৭০ বছরের নারী

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১৯:২৫ আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৯:২৮
image

সাইকেল প্রতিযোগিতায় বলিভিয়ার ১১ হাজার ফুট উঁচু-প্যাঁচানো রাস্তা অতিক্রম করে ‘ডেথ রোড’ জয় করেছেন মির্থা মুনোজ নামের ৭০ বছরের এক নারী। দুই চাকার ওপর ভর করে এমন বিপজ্জনক রাস্তা অতিক্রম করা একজন সত্তরোর্ধ্ব নারীর জন্য খুবই অস্বাভাবিক। শনিবার এক সাইকেল প্রতিযোগিতায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথ জয় করেন তিনি।

সাইকেলে বলিভিয়ার ‘ডেথ রোড’ জয় করলেন ৭০ বছরের নারী

বলিভিয়ার নিম্নাঞ্চলের জঙ্গল থেকে আন্দিজ পর্বতমালার তুষার-আবৃত চূড়া পর্যন্ত ১১ হাজার ফুট পথই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা। কুয়াশা, বৃষ্টি, শিলাবেষ্টিত ও নিছক খাড়া অবস্থাই এ রাস্তার প্রধান আকর্ষণ। এই পথটি হাজার হাজার ধরে ঠিকে আছে।

বলিভিয়ার ৬০ কিলোমিটার ঊর্ধ্বমুখী ও বিপজ্জনক পথে সাইকেল চালানো প্রতিযোগিতার প্রবীণতম প্রতিযোগী ছিলেন মির্থা মুনোজ। সাইকেল চালানো তার আসক্তি। ছেলে হঠাৎ করে মারা যাওয়ার পর এক মনস্তাত্ত্বিক বন্ধু ও পরিবারের সদস্যদের পরামর্শে সাইকেল চালানো শুরু করেন তিনি।

মির্থা বলেন, ‘সে আমাকে বলেছিল, সাইকেল আমাকে কষ্ট থেকে মুক্তি দেবে, আমাকে পুনঃনির্মাণ করবে।’ তিনি আরও বলেন, ‘কোনও আশঙ্কা নয়, শনিবারে প্রতিযোগিতাই ছিল তার চূড়ান্ত বিজয়। এটা ছিল ঊর্ধ্বমুখী আরোহন, শুধু উপরে উঠব, শুধু উপরে। কোনও বিশ্রাম নেই।’

সাইকেল দৌড় প্রতিযোগিতার অন্যতম প্রতিষ্ঠাতা মুনোজ বলেন, ছয় নাতি-নাতনির সঙ্গে বেশি লো-কি সাইকেল চালানো উপভোগ করছেন। তিনি স্বীকার করেছেন, তার বয়স হয়ে গেছে। খুব শিগগিরই তার সাইকেল চালানোর ১৮ বছর হবে।

/এইচকে/এএ/
সম্পর্কিত
পুরুষ-স্ত্রী উভয়েরই গোঁফ আছে যে পাখির
নিউজিল্যান্ডের নির্বাচনে এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
সর্বশেষ খবর
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সিন্ধু প্রদেশের জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ধু প্রদেশের জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী 
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী 
ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, পাবেন এসএসএফ’র নিরাপত্তা  
ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, পাবেন এসএসএফ’র নিরাপত্তা  
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে