ঘোড়ায় চড়ে ‘পবিত্র পাহাড়ে’ কিম জং উন

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ২০:৩১আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:৩২

উত্তর কোরিয়ার সর্বোচ্চ পবর্ত শৃঙ্গ পায়েকটুতে আরোহন করেছেন দেশটির নেতা কিম জং উন। তাও সাদা ঘোড়ায় চড়ে। দেশটিতে ঐতিহ্যগতভাবে এই পাহাড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। ধারণা করা হচ্ছে নতুন কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন তিনি।

ঘোড়ায় চড়ে ‘পবিত্র পাহাড়ে’ কিম জং উন

উত্তর কোরিয়োর পরিচিতিতে পায়েকটু পর্বত একটি বিশেষ জায়গা দখল করে আছে। ভয়ঙ্কর সৌন্দর্যে ভরপুর পর্বতটি কিম সাম্রাজ্যের জন্য বিখ্যাত। কিম জং উনের বাবার জন্মভূমিও এখানে। নিয়মিতই বিভিন্ন উৎসবের আয়োজন করা হয় এই পবর্ত এলাকায়।

উত্তর কোরীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়,বরফে ঢাকা পায়েকটু পর্বতে একটি সাদা ঘোড়ায় চড়ে বসে আছেন কিম। কখনো বা দুরন্ত গতিতে ছুটছেন তিনি।

এর আগেও ২৭৫০ মিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গে উঠেছিলেন কিম। তবে প্রতিবারেই বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার আগে তিনি এই কাজ করেন। বিশ্লেষকরা বলছেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার নতুন নীতির আভাস দিচ্ছে কিমের এই সফর।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কয়েক সপ্তাহ আগে ২০১৭ সালেও এই পর্বত পরিদর্শনে গিয়েছিলেন কিম। ওই ভাষণে কিম দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের ইঙ্গিত দিয়েছিলেন।

/এমএইচ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি