ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৯, ১৯:৩১আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২০:১৫
image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুখপাত্র মিনা আন্ড্রিভা বলেছেন, ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে সম্মত হয়েছেন ইইউ রাষ্ট্রদূতরা। শুক্রবার (২৫ অক্টোবর) ব্রাসেলসে এক বৈঠকে বিলম্বিত ব্রেক্সিটের মূলনীতির বিষয়ে একমত হন তারা। তবে কবে ব্রেক্সিট কার্যকর হবে তার তারিখ নির্ধারিত হয়নি।

ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন

ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে চলতি বছরের মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী বরিস জনসন। আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। প্রয়োজনে চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নেরও ইঙ্গিত দেন জনসন। পরে ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রেক্সিট কার্যকরের সময় বাড়াতে আবেদন করে যুক্তরাজ্য।

ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে যুক্তরাজ্যের আবেদনের পর এ নিয়ে শুক্রবার আলোচনায় বসেন ২৭ দেশের রাষ্ট্রদূতরা।  আলোচনার পর ইইউ’র এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সপ্তাহের শেষ দিন পর্যন্ত আলোচনা চলবে। রাষ্ট্রদূতরা আশা করছেন, চুক্তিটি (ব্রেক্সিট সংক্রান্ত) সম্পন্ন করতে আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার আবারও বৈঠক করবেন তারা।’ তবে ওই চুক্তি সম্পন্ন করতে নেতাদের বিশেষ অধিবেশন আহ্বান করবে না ইইউ।

ইইউ’র এক সিনিয়র কূটনীতিক বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাব।’

/এইচকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম