আইএসের নতুন প্রধান সম্পর্কে সব জানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ০৯:০২আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০৯:০৭
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নতুন প্রধান ‘ঠিক’ কে তা আমেরিকার জানা আছে। সিরিয়ায় মার্কিন অভিযানের সময় আত্মঘাতী হামলায় আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি নিজেকে ‘উড়িয়ে দেওয়া’র এক সপ্তাহ পর ট্রাম্প এক টুইটবার্তায় এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আইএসের নতুন প্রধান সম্পর্কে সব জানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের ধারাবাহিকতায় হোয়াইট হাউজের পক্ষ থেকেও গত ২৭ অক্টোবর (রবিবার) দাবি করা হয়, ২৬ অক্টোবর (শনিবার) মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। পরে মার্কিন অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ ওয়াশিংটন। সবশেষ ৩১ অক্টোবর আইএস-এর পক্ষ থেকেও বাগদাদি হত্যার সত্যতা নিশ্চিত করে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশিকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। তাদের সংবাদ সংস্থা আমাকের অনলাইনে একটি অডিও টেপ প্রকাশ করে তাদের নেতা বাগদাদির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার হুমকি দেওয়া হয়েছে।

আইএসের ওই ঘোষণার পর শুক্রবার (১ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটবার্তায় বলেন, ‘আইএসআইএস একজন নতুন নেতা নির্বাচন করেছে। আমরা জানি সে ঠিক কে!’ তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী সংস্থাগুলোর সমন্বয়ক ন্যাথান সেলস শুক্রবার বলেছেন,  আইএস’র নয়া প্রধান কে ও এতদিন এই সংগঠনে তার ভূমিকা কী ছিল তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। আমরা তার ব্যাপারে বেশি কিছুই জানি না।

আমাকের ঘোষণায় বর্তমান নেতাকে একজন ‘স্কলার/পণ্ডিত’ উল্লেখ করায় তার সম্পর্কে রহস্য রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এজন্য তার বিষয়ে বিস্তারিত গবেষণা করছেন তারা।

/এইচকে/
সম্পর্কিত
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
সর্বশেষ খবর
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?