ভারতের নতুন মানচিত্র প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ২৩:৩৭ আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২৩:৪০
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশের পর তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শনিবার (২ নভেম্বর) ভারতের প্রকাশ করা মানচিত্র ‘ভুল এবং এটার কোনও আইনগত ভিত্তি নেই’ দাবি করে রবিবার এক বিবৃতি দেয় ইসালামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ভারতের নতুন মানচিত্র প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. ফয়সাল জানিয়েছেন, ভারত জম্মু ও কাশ্মির অঞ্চল প্রদর্শনের পাশাপাশি গিলগিত-বালতিস্তান এবং আজাদ কাশ্মিরের কিছু অংশকে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চিত্রিত করার চেষ্টা করেছে। এর কোনও আইনগত ভিত্তি নেই। এটা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবসমূহের সম্পূর্ণ লঙ্ঘন। 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সদ্য ঘোষিত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মির এবং লাদাখের সীমানা সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটিতে ভারতের একটি নতুন রাজনৈতিক মানচিত্রও রয়েছে, যার মধ্যে এখন পাকিস্তান অধিকৃত কাশ্মিরও অন্তর্ভুক্ত করেছে তারা।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জম্মু-কাশ্মির ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পতাকা হাতে ব্যারিকেডে উঠলেন রাহুল গান্ধী
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
বিশ্বমঞ্চে স্থান করে নিচ্ছে ইয়ুননানের কিন্নর-নৃত্য
সর্বশেষ খবর
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’