বন্যা মোকাবিলায় ভেনিসে জরুরি অবস্থা ঘোষণা করবে ইতালি

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৭আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৭

প্রবল বন্যায় প্রায় ছয় ফুট পানির নিচে তলিয়ে গেছে ইতালির ভেনিস নগরী। ইউনেস্কোঘোষিত বিশ্ব ঐতিহ্যখ্যাত শহরটির প্রায় ৮০ শতাংশ এলাকাই জোয়ারের সময় পানির নিচে চলে যাচ্ছে। এই বন্যাকে দেশের হৃদয়ে আঘাত বলে বর্ণনা করে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে দ্রুত তহবিল ও অন্যান্য সামগ্রী বরাদ্দের আশ্বাস দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বন্যা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন তিনি। বন্যা মোকাবিলায় ভেনিসে জরুরি অবস্থা ঘোষণা করবে ইতালি

সাগরের পানির ওপর গড়ে ওঠা পৃথিবীর একমাত্র ভাসমান শহর ভেনিস। ভাসমান এ শহরটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে। ফলে ইতালি সরকারের অন্যতম আরেকটি আয়ের উৎস ভেনিস। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় সামান্য জোয়ারেই ডুবে যায় ভেনিসের নিচু অঞ্চলগুলো। প্রতিবছর অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে এ জোয়ারের পানি আসে।

তবে এবছর মারাত্মক বন্যার কবলে পড়েছে শহরটি। বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন শহরটির মেয়র লুইগি ব্রুগনারো। তিনি বলেন, এই সপ্তাহে পানির উচ্চতা গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। বন্যায় বিপুল ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি স্থায়ী চিহ্ন রেখে যাবে।

বন্যা মোকাবিলায় সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। কয়েকটি এলাকা থেকে বন্যার পানি সরাতে বুধবার পাম্প বসানো হয়েছে। বন্যার কারণে শহর ছেড়ে যাওয়া পর্যটকদের আবারও ফিরে আসার আহ্বান জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

 

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম