ট্রাম্পের বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করলেন কিম

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১০:২৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১০:২৫

মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। উত্তর কোরিয়া জানায়, তারা নতুন করে আর কোনও আলোচনায় আগ্রহী না। ইতোমধ্যে ট্রাম্প-কিম সমঝোতা অনুযায়ী ‍চুক্তি বাস্তবায়নের এক বছর সময়সীমা শেষ হয়ে আসছে।

ট্রাম্পের বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করলেন কিম

ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং মার্কিন নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা। হ্যানয়ের বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওয়ার্কিং লেভেলে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে এখনও সেই আলোচনা শুরু হয়নি।

এবার ডিসেম্বরে আলোচনার আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। উত্তর কোরীয় মুখপাত্র কিম মিয়ং গিল বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু বিষয়ক মধ্যস্থতাকারী স্টিফেন বিগান তৃতীয় পক্ষের মাধ্যমে আবারও আলোচনার প্রস্তাব দিয়েছেন। এর আগে গত মাসে সুইডেনের রাজধানীতে কিম ও বিগান বৈঠকও করেছিলেন। তবে বৈঠকের ব্যাপারে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।  

কিম মিয়ং বলেন, যদি সমঝোতার সমাধানগুলো সম্ভব হয় তাহলেই শুধু আলোচনা সম্ভব।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ট্রাম্প এখনও তার প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করছেন। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করারই পরিকল্পনা তার।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম