পাকিস্তানে বোমা হামলায় তিন সীমান্তরক্ষী নিহত

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ১০:১৫ আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:৪০
image

পাকিস্তানের কোয়েটা শহরে এক বিস্ফোরণে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (ফ্রন্টিয়ার কর্পস-এফসি) অন্তত তিন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির আধাসামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুচলাক বাইপাস এলাকায় এফসির গাড়ি লক্ষ্য করে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়। এখনও কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানে বোমা হামলায় তিন সীমান্তরক্ষী নিহত

গত মাসে এই শহরে দুইবার আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। ২১ অক্টোবর কোয়েটার স্পিনি রোডে বিস্ফোরণে কমপক্ষে দুই পুলিশ সদস্য এবং একাধিক বেসামরিক নাগরিক আহত হয়। এর আগে ১৫ অক্টোবর কোয়েটার ব্যস্ত সড়ক ডাবল রোডে একটি বোমা বিস্ফোরণে র‍্যাপিড রেসপন্স ফোর্সের এক স্নাইপার নিহত এবং পাঁচ নিরাপত্তা কর্মকর্তাসহ দশজন আহত হন।
কুচলাক পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের শক্তিশালী বিস্ফোরণে হতাহতরা গজাবন্দ স্কাউটস সদর দফতরের দিকে যাচ্ছিলেন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ‘সন্ত্রাসীরা রাস্তার পাশে বিস্ফোরক বোঝাই একটি মোটরসাইকেল পার্ক করে রেখেছিল। পরে এফসি সেনাদের গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
সর্বশেষ খবর
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে কী আলোচনা হলো
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট: পাঁচটি দলের ৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি