ফ্রান্সে দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত, নিহত ১০

বিদেশ ডেস্ক ।।
১১ ডিসেম্বর ২০১৫, ১৮:৪০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০২:৪০

ফ্রান্সে দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত ফ্রান্সে একটি দ্রুত গতিসম্পন্ন ট্রেন লাইনচ্যুত হয়ে ১০ জনের প্রাণহানি ঘটেছে। স্ট্রাসবারগ-প্যারিস লাইনে পরীক্ষামূলকভাবে চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ার পর তাতে আগুন লেগে যায় এবং পাশের একটি খালে পড়ে যায়। এসময় ৪৯ রেলওয়ে কর্মী ছিলেন। তাদের মধ্যে ১০ জন নিহত হন ও ১১ জন গুরুতর আহত হন।

রেলওয়ে সূত্র আরও জানায়, অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী অ্যালেইন ভিদালিস ও পরিবেশমন্ত্রী সেগোলেন রয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, ট্রেনটির ইঞ্জিন খালে অর্ধেক ডুবে গিয়েছে। পাশের মাঠে বগির ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

প্রসঙ্গত, দ্রুত গতির এই ট্রেনটি আগামী বছর চালু হওয়ার কথা ছিল। সূত্র: বিবিসি।

/ইউআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি