পার্লামেন্ট অভিমুখে জেনএনইউ শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৮

বেতন বৃদ্ধির প্রতিবাদে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনএউ) শিক্ষার্থীরা পার্লামেন্ট অভিমুখে মিছিল করেছে। তাদের বাধা দিতে পুলিশ লাঠিচার্জ করলে সংঘাত সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্লামেন্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ।

পার্লামেন্ট অভিমুখে জেনএনইউ শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

এতোদিন বছরে আড়াই হাজার টাকা বেতন দিতে হতো জেএনইউ শিক্ষার্থীদের। সেই বেতন বেড়ে হয়েছে সাত হাজার টাকা। শিক্ষার্থীদের অভিযোগ, নিম্নবিত্ত কোনও পরিবারের পক্ষে সন্তানের শিক্ষার জন্য এই বিপুল পরিমাণ ব্যয় বহন করা প্রায় অসম্ভব। বেতন বৃদ্ধির ফলে বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া না মেলায় তারা প্রতিবাদ মিছিলে নামতে বাধ্য হয়েছেন। 

বিগত তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আন্দোলন চলছিলো। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের চারপাশে ব্যারিকেড বসানো হয়, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সোমবার ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের দিকে যেতে থাকে শিক্ষার্থীরা। তাদের দাবি, এই মিছিল জনশিক্ষা বাঁচানোর আন্দোলন। তারা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তনে পার্লামেন্ট সদস্যদের হস্তক্ষেপ চেয়ে আবেদন করবেন।

গত সপ্তাহে জনসম্পদ ও উন্নয়নমন্ত্রী রামেশ পখিরিয়ালকে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন ক্যাম্পাসে তিন ঘণ্টা অবরুদ্ধ রাখা হয়েছিলো। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। তবে নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে তাকে আটকে দেয়। 

দিল্লি পুলিশ আইন নিজের হাতে তুলে না নিতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। উপপুলিশ কমিশনার মন্দিপ সিং বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছি। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের