আফগানিস্তানে স্পেনিশ দূতাবাসে তালেবানদের হামলা

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৫, ০০:০১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০০:০১

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত স্পেনিশ দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দূতাবাসের সামনে ব্যস্ত সময়ে কারবোমার বিস্ফোরণ ঘটে।  এরপর কয়েকঘণ্টা ধরে হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলে। হামলাটির দায় স্বীকার করেছে তালেবানরা। হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস।

members-capital-afghan-crisis-response-taliban-attack

আফগানিস্তানের সিআইডি প্রধান ফ্রায়দুন ওবাইদি বলেন, শেরপুরে একটি কারবোমার বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা গুলিবর্ষণ করে। খুব অন্ধকার থাকায় আমরা সতর্কতা অবলম্বন করছি।

দূতাবাসের নিকটে কারবোমা বিস্ফোরণে দায় স্বীকার করেছে তালেবানরা। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখনও ঘটনাস্থলে বন্দুকযুদ্ধ চলছে। তালেবানের এক মুখপাত্র দাবি করেছেন ‘এক দখলকারীর’ বাসস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলায় তিনজন সশস্ত্র লোক ছিল।

জরুরি চিকিৎসা সেবাদানকারী একটি সংস্থার হাসপাতালে আহত অবস্থায় অন্তত সাতজনকে নেওয়া হয়েছে। এ হাসপাতালটি স্পেনিশ দূতাবাস থেকে ৭০০ মিটার দূরে। এর বেশি হতাহতের খবর পাওয়া যায়নি।

শেরপুর এলাকায় বেশ কয়েকটি বিদেশি এনজিও এবং সরকারি কর্মকর্তাদের বাসভবন রয়েছে। দেশটির প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও সাবেক ওয়ারলর্ড আব্দুল রশিদ দস্তুমের বাসভবনও ওই এলাকায়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকী এক টুইট বার্তায় বলেছেন, প্রাথমিকভাবে শেরপুর এলাকায় কারবোমা বিস্ফোরণে খবর পাওয়া গেছে। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।

নিরাপত্তারক্ষীরা দূতাবাসের আশপাশের সড়ক ঘিরে রেখেছে। দ্রুতগতিতে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলাচলে আওয়াজ পাওয়া যাচ্ছে।

কান্দাহার বিমানবন্দরে ভয়াবহ হামলায় ৫০ জন নিহত হওয়ার ২৭ ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার ওই হামলার ঘটনা ঘটে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম