পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৫

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার পার্লামেন্টের এক সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি

চলমান সরকারবিরোধী বিক্ষোভের চাপে শুক্রবার পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আল সিসতানির আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। সরকারবিরোধী বিক্ষোভে ইরাকে ব্যাপক প্রাণহানির একদিন পর পার্লামেন্টে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

ওই সূত্র জানায়, রবিবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে আলোচনা হবে। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। ইরাকের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মতে এখন পর্যন্ত বিক্ষোভে ৩৪৮ জন ইরাকি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার।

/এমএইচ/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’